সর্বশেষ

টাঙ্গাইলের খবর

বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঘোড়ার গাড়িতে টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় পর্যটন শিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী প্রচারের প্রত্যয়ে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। র‍্যালি, আলোচনা সভাসহ নানা আকর্ষণীয় কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
টাঙ্গাইল মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বিশেষ সমন্বয় সভা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

টাঙ্গাইলের মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রধান আসামিকে অপহরণের দায়ে অতিরিক্ত ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঋণের বোঝা মাথায় নিয়ে কফিনে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী জাকির

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন টাঙ্গাইলের সখীপুরের যুবক জাকির হোসেন। দীর্ঘ তিন বছর পর ছেলের লাশ বাড়িতে আসায় কান্নায় ভেঙে পড়েছে তার দরিদ্র পরিবার। একদিকে একমাত্র সন্তানকে হারানোর তীব্র শোক, অন্যদিকে মাথায় প্রায় ৫ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর বাবা-মা।

মির্জাপুরে নারীসহ কয়েকজনকে লাঠি দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের ওপর অমানবিক হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের লাঠি দিয়ে পেটানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেফটি ট্যাংকে নেমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে দমবন্ধ হয়ে চার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার জলই এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ চেষ্টার পর সেফটি ট্যাংক থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার করে।